ক্রিস্টোফার নোলান পরিচালিত Inception মুভির ক্যাফেটেরিয়ার সেই দৃশ্যটির কথা মনে পড়ে? যে দৃশ্যে ডমিনিক কব ও আরিয়ানডে স্বপ্ন নিয়ে আলোচনা করছিলো স্বপ্নের মধ্যে! না, কোনো সাইন্স ফিকশন, অপবিজ্ঞান বা জাদুর কথা বলছি না। বিজ্ঞানের ভাষায় একটি টার্ম আছে। যাকে বলে Lucid Dream. লুসিড ড্রিম বলতে এমন স্বপ্ন বোঝায় যেখানে মানুষ চাইলে স্বপ্ন নিয়ন্ত্রণ এমনকি স্বপ্নের জগৎ পরিবর্তন করতে পারে। সম্প্রতি Lucid Dream নিয়ে আশ্চর্যজনক দাবি তুলেন Remspace নামক একটি স্টার্টআপ।
Lucid dream নিয়ে কাজ করা প্রতিষ্ঠান Remspace এর CEO Michael Raduga এক টুইটবার্তায় জানান, " তার দল সফলভাবে স্বপ্নের মধ্যে দুই ব্যক্তির কথোপকথন প্রক্রিয়া সম্পন্ন করেছে।" যদিও তিনি এই দাবির স্বপক্ষে কোনো Peer Reviewed পেপার তুলে ধরতে পারেন নি। তবে তাদের দাবি অনুযায়ী ৬-১২ মাস সময় লাগবে পিয়ার রিভিউ এর প্রসেস শেষ হতে। গত ২৪ সেপ্টেম্বর প্রথমবারের মতো এবং ৮ অক্টোবর দ্বিতীয়বার তারা দুইজন ব্যক্তির উপর উপরিউক্ত এক্সপেরিমেন্ট করেছে।
Lucid dream দশা চলাকালীন প্রযুক্তির সহায়তায় তারা কেবল একটি শব্দ আদান-প্রদান করতে সক্ষম হয়েছে। Lucid dreamer দুইজনের কানে earbuds স্থাপন করে মস্তিষ্কে 'remmyo' সংকেত প্রেরণ করে তা একটি সার্ভারে সাময়িক সময়ের জন্য সংরক্ষণ করা হয় যাতে অপর ব্যক্তি সংকেত গ্রহণ করতে পারেন। এরুপ কার্যপ্রণালীতে তারা সফলভাবে স্বপ্নের মধ্যে একে অপরের সাথে যোগাযোগ করার স্বপক্ষে দাবি তুলেন। বিষয়টি যদি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয় তবে তা নতুন মাইলফলক স্পর্শ করবে। উল্লেখ্য গবেষণা মানসিক রোগ নিরাময় এবং নিউরোলজিকাল গবেষণায় প্রযুক্তির ব্যবহারকে কয়েক ধাপ উঁচুতে নিয়ে যাবে এমনটিই ধারণা করা হচ্ছে।

.png)
No comments:
Post a Comment